শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ মহসিন মিয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃত মাদক কারবারি মহসিন মিয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের রমজান মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মহসিন মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা ও গাঁজার গুঁড়াসহ মহসিন মিয়াকে আটক করে এবং আটককৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিকে গ্রেফতারের পর এ-সংক্রান্তে তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করাসহ যাবতীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।