শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৬৯ (ঊনসত্তর) বোতল বিদেশী বিয়ারসহ মোঃ মামুন ও মোঃ ইসমাইল মিয়া নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুন) রাত আনুমানিক ১১:১৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দেওয়া তথ্য মতে, কসবা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি সিএনজি আটক করে। পরবর্তীতে সিএনজিটি তল্লাশী করে উপরে উল্লেখিত মাদকসহ মাদক কারবারী দুজনকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত উভয় আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৬ (ছয়) টি মাদক মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। মাদকসহ দুই আসামী গ্রেফতার ও এ-সংক্রান্ত বিষয়ে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।