বাঞ্ছারামপুরে বিশ কেজি গাঁজাসহ পিকাপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, 3 March 2026, 79 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে বিশ (২০)কেজি গাঁজাসহ একটি পিকাপ জব্দ করেছে পুলিশ। পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, মঙ্গলবার ( ৩ মার্চ ) ০২ঃ ৩০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ভোরের বাজার এলাকায় দায়িত্বরত অবস্থায় সন্দেহভাজন একটি পিকআপ কে গতি রোধ করতে সিগনাল দিলে পিকআপের অজ্ঞাতনামা ড্রাইভার সিগনাল অমান্য করে রাস্তার পাশে গাড়ি ফেলে দিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপটিতে তল্লাশী চালিয়ে তা থেকে ( ২০ ) বিশ কেজি গাঁজা উদ্ধার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। উদ্ধারকৃত পিকাপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি বাঞ্ছারামপুর থানায় এ- সংক্রান্ত বিষয়ে নিয়মিত আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।