মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যার -৯ এর এক বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের কলেজ পাড়ায় একটি ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার মোঃ নূরনবী, কোম্পানি কমান্ডারের নেতৃত্বে শনিবার (৩১ জানুয়ারি) রাত ২:১০ ঘটিকার সময় এক বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের কলেজ পাড়ায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি (এলাকার মাদক সেবীদের আড্ডাস্থল) থেকে একটি ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ধারণা করা হয়, বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীরা এখানে নিরাপদে লুকিয়ে রেখেছে ভবিষ্যতে ব্যবহার করা জন্য।
র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
আইনি প্রক্রিয়া পরিপালন করে উদ্ধারকৃত অস্ত্রটি সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। র্যাবের এমন কাজ চলমান থাকবে।