ব্রাহ্মণবাড়িয়ায় জাসাসের উদ্যোগে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া, 10 February 2026, 112 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের নেতৃত্বে বুধল বাজার, তেলিনগর বাজার ও তেলিনগর পাড়া মহল্লায় ধারাবাহিক উঠান বৈঠক এবং মোহনপুর বাজারে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

গণসংযোগ ও উঠান বৈঠকে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের বিপ্লবী আহ্বায়ক কবি এনামুল হক জুয়েল। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক মোঃ আলম চেয়ারম্যান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল রাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী আনিসুল হক সোহেল, বুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রহমান বজলু এবং মোহনপুর বিএনপির সভাপতি মোঃ আইনুল হক।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।