মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন শুক্রবার ৩০ জানুয়ারি আনুমানিক রাত ২.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের রেলস্টেশন এলাকায় এয়ারগান পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশী করে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের রেলস্টেশন এলাকার একটি ফার্মেসির সামনে পরিত্যাক্ত রেললাইনের কাঠের স্লীপারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান এবং ৬০টি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
এয়ারগান ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত
এয়ারগান ও গুলিগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতগুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।