কসবায় ড্রেজিং এর মাধ্যমে কৃষি জমি ভরাটের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 9 July 2026, 29 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ড্রেজিং এর মাধ্যমে কৃষি জমি ভরাটের দায়ে একজনকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ৯ জুলাই সন্ধ্যায় কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নে ড্রেজিং এর মাধ্যমে কৃষি জমি ভরাট এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধনের জন্য শ্যামবাড়ী গ্রামের আবু তাহের’র ছেলে রতন মিয়া (৩২) কে এক লক্ষ টাকা ও নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের নুরুল হকের ছেলে মো: সোহরাফ (৪২) চল্লিশ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় ড্রেজিং এর কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
কৃষি জমি রক্ষা ও পরিবেশের সুরক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিং বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সাংবাদিকদের জানান।