মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ‘এবাদত হোসেন’কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানার মামলা নং- ০৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৩ ইং) এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – এবাদত হোসেন ওরফে নিরব (২৫), পিতা- শাহআলম মীর,নোয়াবাদী, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।