নবীনগরে আম গাছ থেকে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 17 March 2026, 21 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামের বিলের নির্জন পুকুর পাড়ের আম গাছে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত যুবকটি বড়িকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার মিন্টু মিয়ার বড় ছেলে নুরুল ইসলাম। এতে স্থানীয়দের মাঝে উৎকন্ঠা দেখা দিয়েছে। আত্মহত্যা নাকি হত্যা এ নিয়েও চলছে আলোচনা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া তথ্য পেয়ে নবীনগর থানার পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।