নিজস্ব প্রতিবেদক : কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড়স্থ জনতার খবর এর কার্যালয়ে বিশিষ্ট ছড়াকার তিতাস হুমায়ুনকে সভাপতি ও সাংবাদিক আদিত্য কামাল’কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন শিপন, সহ-সভাপতি মুহন্ত কাবেরী, সহ-সভাপতি আজীজা সোপান, সহ-সভাপতি ডা. প্রেমানন্দ দাস, সহ-সভাপতি শাহাদাত হোসেন সোহেল, সহ-সভাপতি খোকন সেন। যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সহ-সম্পাদক ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রাফি, দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিন। কার্যকরী সদস্য ডা. এম এম ইকরাম, ডা. ইফতেখারুল হক সোহাগ।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, কবিতা চর্চার প্রসার, উদীয়মান কবিদের বস্তুনিষ্ঠ বিকাশ এবং জেলার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে ‘কবির কলম’ আগামী দিনে নিবেদিতভাবে কাজ করে যাবে।