ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধের জেরে ‘জাহানারা বেগম’ হত্যা মামলার ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ১৬ মে আনুমানিক ১৮.১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নয়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মামলা নং- ০৯, তাং- ১০/০৫/২০২৬ খ্রি., পেনাল কোড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধের জেরে হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – মোঃ আব্দুল কুদ্দুস (৫৮), পিতা- মৃত আবু শামা, হরিপুর মধ্যপাড়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।