মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের শ্যামগ্রাম বাজার বাঞ্ছারামপুরগামী পাকা রাস্তার উপর ২ জন মাদক ব্যবসায়ীকে গত ২০ ফেব্রুয়ারী আনুমানিক সন্ধ্যা ১৮.৪৫ ঘটিকার সময় বাঞ্ছারামপুরগামী পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য বিক্রয়ের মুহূর্তে ৬ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ রুহুল আমিন (২৪), পিতা- জাহের মিয়া এবং মোঃ সাফায়েত হোসেন (২৫), পিতা- আমির হোসেন, উভয়ই নলগড়িয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. এসংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান
অভিযান অব্যাহত রয়েছে।