বিজয়নগরে ৭৬৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 13 March 2026, 89 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৭৬৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার ১২ মার্চ আনুমানিক রাত ২২:২০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ জুবাঈদ (২১), পিতা- তারা মোল্লা, কামালমোড়া এবং মোঃ আবেদ মিয়া (২২), পিতা- মোঃ বিল্লাল মিয়া, নিদারাবাদ, উভয় বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।