পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 22 February 2026, 148 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব-৯ এর পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের আলী আকবরের রান্না ঘরের ভিতর থেকে রবিবার (২২ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ২:৫০ ঘটিকার সময় গোপন সূত্রের ভিত্তিতে ৭৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – আলী আকবর (৫২), পিতা- মৃত শহিদুল ইসলাম ওরফে মাসুদ মিয়া, নলগড়িয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (২২ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল ৮.৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – কাওছার মিয়া (৩৫), পিতা- মোঃ তারা মিয়া, আহমেদাবাদ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি. সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।