আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 1 October 2026, 4 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১১ (এগারো) কেজি গাঁজাসহ সুজন ভূইয়া (২৭) ও সুমন মিয়া (৩৫) নামের দুই মাদক কারবারিকেকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি সুজন ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে এবং মোঃ সুমন মিয়া জেলার আখাউড়া থানার আজমপুর গ্রামের মোহাম্মদ আলী ওরফে টেপা মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে,
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে আখাউড়া পৌরসভার দুর্গাপুর এলাকার খড়মপুর মাজার গেটসংলগ্ন দুর্গাপুর-খড়মপুর সড়কের পাশে মাইশা ফার্মেসির সামনে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান,আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে মাদক কারবারিদের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করাসহ যাবতীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।