ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক 

ব্রাহ্মণবাড়িয়া, 9 February 2026, 115 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আনুমানিক ১২:০৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর মুকুন্দপুর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০৯/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইকরতলী অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ভারতীয় মদ-৭০ বোতল জব্দ করে। যার সিজার মূল্য-১,০৫,০০০ টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও, একই দিনে আনুমানিক ১২:১৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০১৯/৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ভারতীয় গাঁজা-২ কেজি এবং ইস্কফ-৫২ বোতল জব্দ করে। যার সিজার মূল্য-২৭,৮০০ টাকা।
আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ১,৩২,৮০০ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা এবং ইস্কফ আটক করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।