মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়রসহ জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজবী স্বাক্ষরিত প্যাডে বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
বহিস্কৃত হলেন – ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সদস্য হযরত আলী, নবীনগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনুউদ্দিন মাইনু, নবীনগর পৌরসভার সাবেক কমিশনার ও জেলা বিএনপির সদস্য আবু ছায়েদ, এ কে এম হাবিবুর রহমান খায়ের, নবীনগর উপজেলা বিএনরি সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, নবীনগর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক ভুইয়া।