কসবায় ৪২ কেজি গাঁজা উদ্ধার,কাভার্ডভ্যানসহ মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 13 May 2026, 3 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ মোঃ দবিরুল ইসলাম প্রকাশ রাজিব নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি ঠাকুরগাঁও জেলার সদর থানার রহিমানপুর প্রকাশ লক্ষীপুর গোয়ালপাড়া গ্রামের মোঃ আব্দুল হকের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়, বুধবার (১৩ মে) সকাল ০৬ঃ১৫ ঘটিকার  দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার পৌরসভার টি আলীর মোড়ে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করে। এসময় পুলিশ কাভার্ডভ্যানটি তল্লাশী করে ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা  উদ্ধার করে। পরবর্তীতে মাদক পরিবহনে ব্যাবহৃত কাভার্ডভ্যানসহ উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দবিরুলের বিরুদ্ধে ইতিপূর্বেও দুইটি মামলা রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কসবা থানায় এ-সংক্রান্ত একটি মাদক মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।