নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয়া দুর্গোৎসব বিজয়া দশমীর দিনে শারদীয়া নবপত্রিকার উদ্যোগে সেরা পূজা মন্ডপ শারদ সম্মাননা পেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টিএরোডে অবস্থিত শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির দক্ষিণ কালী বাড়ি গত ২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমীর দিন রাত সাড়ে এগারোটায় শারদীয়া নবপত্রিকার সম্পাদক প্রসন্ন দাস সেরা পূজা মন্ডপ শারদ সম্মাননা দক্ষিণ কালীবাড়ি পূজা কমিটির হাতে তুল দেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষণ কালী বাড়ি পূজা উদযাপন কমিটির সেক্রেটারি রাকেশ বনিক, দপ্তর সম্পাদক পার্থ রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সমীরন রায়,দিলীপ ঘোষ প্রমুখ।
।শারদ সম্মাননা পেয়ে দক্ষিণ কালীবাড়ি পূজা কমিটির নেতৃবৃন্দ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। শারদীয়া নবপত্রিকাকে সাধুবাদ জানান।উল্লেখ্য শারদীয়া নবপত্রিকা এ বছরে ১১বছরপূর্তিতে সেরা পূজা মন্ডপ শারদ সম্মাননা প্রদান করে। এ বিষয়ে প্রসন্ন দাস জানান শারদীয় দুর্গোৎসবের আনন্দ প্রতিবছর ধরে রাখার জন্য ও
দুর্গাপূজা আয়োজক কমিটিকে অনুপ্রেরণা দিতে শারদ
সম্মাননা দেওয়া হলো।