কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 8 June 2026, 1 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা রেল স্টেশনের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার কসবা পৌরসভার তারাপুর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
কসবা পৌর এলাকার আকবপুর পূর্বপাড়ার বাসিন্দা মো. রোকন মিয়ার (৬০) মরদেহ দ্বিখণ্ডিত দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের ওপর বসে থাকা অবস্থায় অন্যমনস্ক হয়ে পড়েন রোকন মিয়া। এ সময় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।