শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানামুখী পরিকল্পনা সাথে নিয়ে হাতে হাত রেখে এক জোট হয়ে কাজ করা সামাজিক ও মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির ২০২৫ -২৭ ইং মেয়াদে নির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির এক জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির সকল সদস্যদের আয়োজনে ২০ ডিসেম্বর ২০২৫ ইং ( শনিবার ) শহরের মসজিদ রোডে অবস্হিত এ মালেক কনভেনশন হলে দুপুর ১২ টার দিকে এই অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সমিতির বর্তমান সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ মোঃ আরিফ খান এর সঞ্চালনায় অত্র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির দাতা সদস্য আলহাজ্ব খন্দকার মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুর রহমান বাবুল। সরাইল উপজেলার সাব- রেজিষ্টার এবং ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির উপদেষ্টা হেনায়েত উদ্দিন সুয়েজ।
ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী হাম্মাদুল ওয়াদুদ, সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার চৌধুরী, সমিতির উপদেষ্টা ও দাতা সদস্য এডঃ কে এম সফিকুল ইসলাম, উপদেষ্টা নজরুল ইসলাম খাদেম, সমিতির উপদেষ্টা ও সমন্নয়ক এটিএম নিসার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, সমিতির প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সবুজ, সাবেক সভাপতি আব্দুর রৌফ ভূইয়া শানু, সাবেক সভাপতি কবি এডঃ হুমায়ুন কবীর ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক সাফির উদ্দিন চৌধুরী রনিসহ প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত হয়ে আসন অলংকৃত করেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ জহিরুল হক খোকন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এ বি এম মমিনুল হক । শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে সংগঠনটির সাধারণ সম্পাদক এডঃ মোঃ আরিফ খান উপস্হিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। অতঃপর অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে সমিতির সকল সদস্যদের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেওয়ার হয়। পাশাপাশি বিজয়ের মাসে সকল বীর শহীদদের কথা স্বরণ করে ও শহীদ ওসমান হাদীর বিদেহি আত্বার মাগফেরাত কামনা করে তাদের প্রতি সম্মান জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতি সৃষ্টিলগ্ন থেকেই মানুষ ও মানবতা তথা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এটা একটা বড়ো তৃপ্তির বিষয় ও জায়গা। আমরা প্রত্যেকেই এই সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এই সমিতি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে সুনামের সাথে ভালো ভালো কাজে অংশগ্রহণ করবে এবং এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো আমরা এই আশাবাদ ব্যাক্ত করি। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি খন্দকার মোঃ বিল্লাল হোসেন তার বক্তব্যে সমিতির প্রত্যেকটি সদস্যকে আগামী দিনে সবার সক্রীয় অংশগ্রহন ও কর্মপরিকল্পনার মধ্য দিয়ে সমিতির অবস্হানকে আরও বেশি সুদৃঢ করার এবং সমিতিটিকে সবার সমন্বিত চেস্টায় এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যে কোন ভালো কাজে সবার পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন ও পূরাতণ সকল সদস্যদের উপস্হিতে অভিষেক অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে উপস্হিত সবার বক্তব্যে ও কথায় ই ছিলো আগামী দিনে সবার অংগ্রহন নিশ্চিত করার মধ্য দিয়ে সমিতিটিকে আরও গতিশীল করে ভালো কাজের মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয়। অনুষ্ঠানে আগের সদ্যবিলুপ্ত কমিটির সম্মানীত সদস্যদের কাজের মূল্যায়নসরুপ তাদের হাতে শুভেচ্ছা স্বারক হিসেবে ক্রেস্ট তুলে দিয়ে সবার পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়।
সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম তার বক্তব্যে উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সবার উপস্হিতি আমাদেরকে প্রানিত করেছে। তিনি আগামী দিনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সবার সহযোগীতায় সমিতিটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানের সব শেষে মুসলিম উম্মাহ দেশবাসী ও সকল বীর শহীদদের কথা স্বরণ করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করেন, মুফতি মোঃ নুরুল ইসলাম।