বিজয়নগরে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 23 August 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিরাজুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি সিরাজুল ইসলাম জেলার বিজয়নগর থানার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, রবিবার (২৩ আগস্ট) সকাল ০৯ঃ ০০ ঘটিকার সময় বিজয়নগর থানার পুলিশের একটি চৌকস টিম অত্র থানার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকা হতে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে। পরবর্তীতে অটোরিক্সাটি তল্লাশী করে তা থেকে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং বিধি মোতাবেক জব্দ করে এবং মাদক কারবারি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারিকে গ্রেফতারের পর এ – সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করাসহ আসামীর বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যাবস্হার অংশ হিসেবে অদ্যই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।