সরাইলে ফলের দোকান ও গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ২০ আহত

ব্রাহ্মণবাড়িয়া, 15 December 2025, 148 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে চানমিনপাড়ার বাসিন্দা রওশন আলীর ছেলে ইউসুফের ফলের দোকানের সামনে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল।
যানটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে ও নূর আলম নামের এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ খবর গ্রাম দুটির বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ২০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে  রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।