নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। গত ১লা জুলাই (বুধবার) সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচী সম্পন্ন হয়। ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া’-এর উদ্যোগে এবং ‘লিও ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া’-এর সহযোগিতায় এই পরিবেশবান্ধব কর্মসূচীর আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচীর প্রথম অংশে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহাসিক লোকনাথ দিঘীর পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। ”শিক্ষার্থীদের শুধু চারা রোপণ করলেই হবে না, পরিবেশ রক্ষায় গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও লায়ন্স-লিও ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। কর্মসূচীতে উপস্থিত ছিলেন: লায়ন এ টি এম ফয়জুল কবির — ফাউন্ডার, লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ আবু জামাল — প্রধান শিক্ষক, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়। শামীম আহমেদ — আহ্বায়ক, সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’। লায়ন স্বপন কুমার দেবনাথ — ক্লাব সেক্রেটারি। লায়ন স্থপতি রুবেল মিয়া — লিও এডভাইজার। লিও সুমাইয়া খানম মিলা — পাস্ট প্রেসিডেন্ট। লিও ইভান মিয়া — বর্তমান প্রেসিডেন্ট।
এছাড়াও সংগঠনের অন্যান্য লায়ন্স ও লিও সদস্যরা এই কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানের শেষভাগে অতিথিরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সুস্থ-সবুজ পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। চারা হাতে পেয়ে আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ব্যাপকোৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।