শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা এলাকায় গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৫২ (বায়ন্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জামির হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি জেলার আশুগঞ্জ থানার আশুগঞ্জ বাজার এলাকার চরচারতলার জালাল হোসেনের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, রবিবার (৬ সেপ্টেম্বর) আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম রাত ০২ঃ২০ মিনিটের দিকে আখাউড়া থানার আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর রেলক্রসিং এর ৫০ গজ দক্ষিণে খড়মপুর বাইপাস মুখী রাস্তর উপর চেকপোস্ট ডিউটি পরিচালনা করে উপরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা কারবারি মোঃ জামির হোসেন কে গ্রেফতার করে এবং আটককৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান,আটককৃত মাদক কারবারিকে গ্রেফতারের পর এ সংক্রান্তে তার বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করাসহ যাবতীয় আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে অপরাধিদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।