নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার প্রথম কিন্ডারগার্টেন স্কুল ক্রিসেন্ট কিন্ডারগার্টেন এর ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ জানুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় শিক্ষার্থীদের জাতীয় সংগীত ও স্কুল সংগীত পরিবেশনের মাধ্যমে। উদ্বোধক ছিলেন ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এর ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও আইন কলেজের অধ্যক্ষ হাবিব উল্লাহ। বিদ্যালয়ের অধ্যক্ষ মরিয়ম আক্তার এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা,ক্রিসেন্ট কিন্ডার গার্টেন এর ম্যানেজিং কমিটির সদস্য
এবি এম তৈমুর,সদস্য ডা. শারমিন সুলতানা, সদস্য মোসলেহ উদ্দিন প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষিকা শারমিন ফেরদৌস অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ নাসরিন আক্তার।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,
“খেলাধুলা শিশুদের শারীরিক শক্তি বাড়ানোর পাশাপাশি মানসিক বিকাশেও অপরিহার্য। এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিশুদের কল্পনা শক্তি, সৃজনশীলতা এবং সামাজিক দক্ষতা গড়ে তোলে। এছাড়া শিশুদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ জন্মায় এবং দলগত মনোভাব ও নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করে। আমরা আশা করি, ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই ধরনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এক সুস্থ, সৃজনশীল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে।”
ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট ৪০টি ইভেন্টে প্রায় ২০০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে শিক্ষার্থীদের নাচ, গান ও কবিতার মনোজ্ঞ পরিবেশনায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
মাসব্যাপী খেলাধূলা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রিয়াজ উদ্দিন মুন্সি এবং সহযোগী হিসেবে পাশে ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দরা।
দিনব্যাপী আয়োজনটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।