রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিল ও সমাবেশে শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে লক্ষ্য করে এমন সহিংসতার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দাবি করেন, প্রশাসন যেন কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করে এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারে।
সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মোঃ সাবের হোসেন, আরিফ বিল্লাহ আজিজী, মারুফ মিয়া, ওমর ফারুক, ফাহিম মুনতাসীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত
তারা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ে স্টেশনকে ব্ল্যাকার ও অশান্তিমুক্ত রাখার জন্য নাগরিক ও শিক্ষার্থীদের একসাথে দায়িত্বশীল থাকতে আহ্বান জানান।