সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব এর সমাপনী দিনের নানা অনুষ্ঠান 

ব্রাহ্মণবাড়িয়া, 20 April 2026, 7 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয় : সোমবার (২০ এপ্রিল) শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের সমাপনী দিনের আয়োজনে বিকাল ৪.৩০ টায় আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সাহিত্য একাডেমি এবং বৈশাখী শিল্পীগোষ্ঠী।
সন্ধ্যা সাড়ে ৬টায় “বাংলাদেশের সংস্কৃতি ও বিএনপি সরকারের অবদান বিষয়ে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং নির্বাহী সদস্য নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাসাস এর আহ্বায়ক কবি এনামুল হক জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রাইম আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন।
স্বাগত বক্তব্য দেন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা জাসাসের সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরিয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির সদস্যরা।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি, সপ্তসুর সঙ্গীত নিকেতন ও জেলা জাসাস, ব্রাহ্মণবাড়িয়া।