ব্রাহ্মণবাড়িয়ার ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ 

ব্রাহ্মণবাড়িয়া, 21 May 2026, 36 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেন।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক ২০ মে রাত ৮:৪৫ ঘটিকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ভারতীয় অবৈধ নেশাজাতীয় ১,২৩,৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য- ৩,০৯,৫০,০০০ টাকা।
 ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মাদক  জব্দ করা হয়।