আগামীকাল ৩০ জানুয়ারি শুক্রবার আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, 29 January 2026, 122 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : উপমহাদেশ খ্যাত পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী আল কাদেরী (রা) এর ৮৭ তম মাহফিলে ইসালে ছাওয়াব আগামী ৩০ জানুয়ারি শুক্রবার বাদ জুমা হতে পরদিন বাদ ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে সভাপতির আসন অলংকৃত করবেন, দরবার শরীফের পীর হযরত মাওলানা আলহাজ্ব মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী।

এই ঐতিহাসিক মাহফিলে দরবারের খলিফাবৃন্দ ও দেশ বরেন্য উলামায়ে কিরাম গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত করবেন। দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করবেন। এ মাহফিলকে কেন্দ্র করে এলাকার কয়েকটি গ্রামে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। মাহফিলের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মাহফিলে শরীক হওয়ার জন্য দরবার শরীফের পীর মাওলানা গোলাম খাবীর সাঈদী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।