আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 22 September 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১৫৮০ (পনেরো শত আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলাইমান ভূঁইয়া (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারি সুলাইমান ভূঁইয়া জেলার আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবনগর (উত্তর পাড়ার) আঃ মালেক ভূঁইয়া বাড়ির আঃ মালেক ভূঁইয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১ঃ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম আটককৃত আসামীর বসতঘরে অভিযান চালালে বসতঘরের ১নং কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে মাদক কারবারি তার নিজ হাতে উপরে উল্লেখিত ১৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। পরবর্তীতে উক্ত মাদক পুলিশ জব্দ তালিকা মূলে জব্দ করে। এ৷ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারিকে গ্রেফতারের পর এ-সংক্রান্তে তার বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করাসহ বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।