ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আবু সাইদ। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ভূমি সেবা, দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহীতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ভূমি সেবা নিয়ে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।