ব্রাহ্মণবাড়িয়ায় কেচিগেইটের গেরিল চাপায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 31 January 2026, 131 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একটি ওয়ার্কশপের বাহিরে রাখা কেচিগেইটের ভারী গেরিল শরীরের ওপর পড়ে গোলাপ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘরের আমতলী বাজারে একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাপ মিয়া সদর উপজেলার রাজঘর নাটাই উত্তর এলাকার বাসিন্দা। তিনি মৃত মতি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ মিয়া ওয়ার্কশপের বাহিরে রাখা কেচিগেইটের গেরিলটি দেখতে গিয়ে দীর্ঘ সময় তা নাড়াচাড়া করেন। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে গেরিলটি হঠাৎ তার শরীরের ওপর পড়ে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়৷ ঘটনার সময় বাজার বন্ধ থাকায় আশপাশে কেউ উপস্থিত ছিল না। ফলে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়ার্কশপে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।