আখাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 July 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক মিয়া (৩০), পিতা- আব্দুল কাদের,গ্রাম- চানপুর ও মোঃ সামাল মিয়া (৪৫), পিতা- মৃত ধন মিয়া,গ্রাম-নুরপুর,উভয় থানা-আখাউড়া ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের দেওয়া তথ্য মতে, আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম ডিউটি করা কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার পৌরসভার ২নং ওয়ার্ড এর তিতনশাহ মাজারের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী অভিযান চালিয়ে উপরে উল্লেখিত গাঁজাসহ দুই আসামীকে হাতেনাতে গ্রেফতার করে এবং উপরোক্ত আলামত জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে আখাউড়া থানায় মাদক মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।