অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইসএসসি সমমান আলিম পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের অবৈধ কাগজ সরবরাহের দায়ে এক মাদরাসা শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ শিক্ষার্থীকে বহিস্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির। সোমবার (২৭ জুলাই (উপজেলার কসবা মহিলা ডিগ্রী কলেজ আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মো: মনিরুল ইসলাম। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার সৈয়দ এমদাদুল বারী আলিম মাদরাসার শিক্ষক।
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সুত্রে জানা যায়, সোমবার সকালে পৌর শহরে অবস্থিত কসবা মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত আলিম পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে ৩০১ নং কক্ষে শিক্ষার্থীদের অবৈধ কাগজ সরবরাহের দায়ে ১জন শিক্ষক ও অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
দায়িত্ব অবহেলার দায়ে ৩০১ নং কক্ষে কর্তব্যরত কক্ষপ্রত্যবেক্ষক আড়াইবাড়ী কামিল মাদরাসা দুই শিক্ষক আফসানা আক্তার ও মুহাম্মদ বাকিবিল্লাহকে আলিম পরীক্ষা চলাকালীন সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা মো: আমিনুল ইসলাম জানান, কসবা মহিলা ডিগ্রি কলেজে আলিম পরীক্ষা কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে বহিস্কার করা হয় এবং মনিরুল ইসলাম নামে এক শিক্ষককে কারাদন্ড দিয়েছেন উপজেলা প্রশাশন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির জানান, বিষয়টি সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সত্যতা পাওয়া যায়।