নাটাই দক্ষিণ ইউনিয়নে ধানের শীষের অফিস উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 2 February 2026, 72 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেন মাহবুবের এক নির্বাচনী সভা ও গণসংযোগ অংশ হিসাবে ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির অন্তরগত ২ নং ওয়ার্ড বড়হরণ ধানের শীষের অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮ টায় ৯ নং নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির অন্তরগত ২ নং ওয়ার্ড বড়হরণ ধানের শীষের অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আওয়াল।
অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন রিপন। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম,তাঁতী বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন,নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম তারেক,বাচ্চু মিয়া, ওসমান মীর, মজিবর, আলগীর মিয়া, বিল্লাল মেম্বার,প্রবাসী আক্তার,জসিম উদ্দিন, নাছির উদ্দিন সরদার, আশিকুল ইসলাম,সুমন,ফুলমিয়া।
অফিস উদ্বোধন সভাটি পরিচালনা করেন তোহা মোল্লা।