শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৬ (ছয়) কেজি গাঁজাসহ ফরিদা বেগম নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত মাদক কারবারি ফরিদা বেগম কিশোরগঞ্জ জেলার ভৈরভ থানার পঞ্চবটি গ্রামের মৃত আব্দুল হাশিমের মেয়ে। জেলা পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ০১ঃ১০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে অত্র থানার টোলপ্লাজা এলাকা হতে উপরে উল্লেখিত গাঁজাসহ এই নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। পাশাপাশি উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা রুজু করাসহ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানায়৷