মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী জহির আহাদের যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মোমেনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলজার আহম্মেদ, উপবিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত উপবিভাগ–১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া উপস্থিত ছিলেন আশরাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (গণপূর্ত উপবিভাগ–১, ব্রাহ্মণবাড়িয়া) এবং মো. মোতাহার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (গণপূর্ত ইএম উপবিভাগ, ব্রাহ্মণবাড়িয়া)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. বিল্লাল, সহ-সভাপতি মো. ইনামুল হক, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন, সহ-সভাপতি ফাহিম হোসেন, যুগ্ম সম্পাদক মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফ খান এবং সদস্য মনির হোসেন।
এছাড়াও জেলা চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুলসহ মিজানুর রহমান, কাজল, দীপু, সাইফুল, তানভীর আহম্মেদ, জাকির হোসেন ও হাফেজ নূরুল আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী জহির আহাদকে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।