ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীকে বুড়িগঙ্গার আদলে দখল ও দূষন মুক্ত করা হবে 

ব্রাহ্মণবাড়িয়া, 23 February 2026, 36 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদীকে দূষন মুক্ত করতে পদক্ষেপ নেয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে শহরের শিমরাইলকান্দি মসজিদ ঘাট থেকে মেড্ডা শ্মশান ঘাট এলাকা পর্যন্ত নৌকায় করে নদী পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে তিনি সাংবাদিকদের জানান, নদীর দু’পাড়ের ৯০ ভাগ স্থাপনাই অবৈধ। জেলা প্রশাসন ছাড়াও পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ কে নিয়ে সম্মিলিতভাবে  প্রকল্প গ্রহনের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি পূর্ববস্থায় ফিরিয়ে আনা হবে।
তিনি আরো বলেন, দখলদারদের উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদলে নদীর দু’পাশে ওয়াকওয়ে নির্মান করা হবে।
নদীর সীমানা নির্ধারন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খনন কাজে সম্মিলিত সহযোগিতার কথা বলেন, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিটিএ’র কর্মকর্তারা।
নদী পরিদর্শনের সময় তার সাথে ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক শরীফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার মোঃ নাহিদ হোসেন।
দখল ও দূষনমুক্ত করে তিতাস নদীকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে এমনটাই প্রত্যশা।