নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন এলাকার চম্পকনগর হতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল
১০.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
শিমরাইলকান্দিগামী সিমনা ব্রীজের সামনে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট পরিচালনাকালে একটি নীল রংয়ের ব্যাটারি চালিত অটোরিক্সাকে থামানোর জন্য সিগন্যাল দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিক্সাটি ইউটার্ন করে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে অটোরিক্সার মধ্যে থাকা ১টি ট্রাভেলিং ব্যাগের ভেতর থেকে ১৬ কেজি গাঁজা ও অটোরিক্সাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মনির হোসেন (৪৩), পিতা- মৃত সিরাজুল হক, কালাছড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।