সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব এর ২য় দিনে

ব্রাহ্মণবাড়িয়া, 16 April 2026, 7 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয় : শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের ২য় দিনের আয়োজনে বিকাল ৪.৩০ টায় সূচনাপর্বে কবিতা ও নৃত্য পরিবেশন করে সাহিত্য একাডেমির প্রশিক্ষনার্থীরা এবং সঙ্গীত পরিবেশন করে প্রতিশ্রুতি।
সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচিত গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে মোসলেম উদ্দিন সাগর রচিত কাব্যগ্রন্থ “পথের শেষ নেই” মানিক রতন শর্মা রচিত “ছোটদের অদ্বৈত মল্লবর্মণ” শারমিন সুলতানা রচিত গল্পগ্রন্থ “অন্তর্লীন জীবন” তিনটি গ্রন্থের উপর আলোচনা করেন। ব্রহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি আব্দুল মান্নান সরকার। তাসলিমা আক্তার রুমা এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. শাহীন।
স্বাগত বক্তব্য দেন, সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য একাডেমির পরিচালক ফারুখ আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরিয় পরিয়ে দেন সাহিত্য একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা আছরারুন নবী মোবারক।
আলোচনা শেষে সাহিত্য একাডেমির পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রুগের চিকিৎসা নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকাটি নির্দেশনা দিয়েছেন নাশিদ সাবা নূর তাসনিম মার্সি সহযোগিতায় নুসরাত জাহান বুশরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিতাস ললিতকলা একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া।
সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)। উৎসবে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন।।বসেছে মেলা। ২০ এপ্রিল নাগাদ ঐ উৎসব চলবে।