সড়ক দুর্ঘটনায় নিহত সোয়াব মিয়ার পরিবারের পাশে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া, 24 January 2026, 93 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুট্টাপাড়া খেলার মাঠে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসেবা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে নাসিরনগরের সন্তান জুলাই আগস্টে শহীদ ইমরানের বাবা সোয়াব মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

আজ শনিবার (২৪ জানুয়ারী) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে সোয়াব মিয়ার বাড়িতে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ ইমরান ও সোয়াব মিয়ার পরিবারের সাথে দেখা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ ইমরান ও সড়ক দুর্ঘটনায় নিহত তার বাবা সোয়াব মিয়ার কবর জিয়ারত করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -৩ ( সদর ও বিজয়নগর ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জেলা বিএনপি আয়োজিত আগত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই আগস্টে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের সাথে কথা বলে তাদের সবার পরিবারের খোঁজ- খবর নিতে চেয়েছিলেন তারই অংশ হিসেবে শহীদ ইমরানের পিতা সোয়াব মিয়া সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত জনসবায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। আমরা তাৎক্ষনিক বিষয়টি জেনে আমাদের পার্টির চেয়ারম্যানসহ সকলেই খুব মর্মাহত হয়েছি এবং আমাদের মাঝে একটা অপরাধবোধ ও কাজ করেছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা তাই আজ শহীদ ইমরান ও তার বাবা সোয়াব মিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি এবং খোঁজ নিতে এসেছি। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় তার সফরসঙ্গী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সহ – সভাপতি এডঃ আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন -সাধারন সম্পাদক মোঃ আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগরের বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান, প্রচার সম্পাদক মাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদল নেতা সাইদুল হক সানী, নিহত সোয়াব মিয়ার পিতা ও জুলাই আগস্টে নিহত শহীদ ইমরানের ছোট ভাই তোফায়েল সহ আরও অন্যান্যরা উপস্হিত ছিলেন।