ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়া, 25 March 2026, 80 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৬৫ (পয়ষট্টি) বোতল বিদেশী মদসহ মোঃ সাকিল (২৫), পিতা- মৃত হেলু মিয়া ও জাহিদুল ইসলাম খোকন (২৪),পিতা- সাইফুল ইসলাম আন্না উভয় গ্রাম-ইসলামপুর, থানা – কোম্পানিগঞ্জ, জেলা-সিলেট নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) ভোরে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং থেকে জানা যায়,আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি হলুদ ও নীল রংয়ের ট্রাক আটক করে। এ সময় ট্রাকটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র‍্যান্ডের ছোট বড় সাইজের ৬৫ (পয়ষট্টি) বোতল মদ উদ্ধার করা হয়। পাশাপাশি উপরে উল্লেখিত দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়৷ এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে বিচার কার্যের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।