শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৮ (আট) কেজি গাঁজাসহ আলম মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারি আলম মিয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের (আশ্রয়ন প্রকল্প) এর মৃত শাহজাহান মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম আনুমানিক রাত ০২:৩০ মিনিটের দিকে বিজয়নগর থানার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুরের জনৈক জজ মিয়ার বাড়ীর সামনে ইব্রাহিমপুর টু কালিসীমা গামী গ্রাম্য রাস্তার উপরে অভিযান চালিয়ে উপরে উল্লেখিত মাদকসহ মাদক কারবারি আলম মিয়াকে গ্রেফতার করে এবং আটকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে এ- সংক্রান্তে বিজয়নগর থানার একটি মাদক মামলা রুজু যার এফআইআর নং-২০, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩৬২, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকসহ যে কোন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।