শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়াতেও নানান আয়োজনের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন র্যালীসহ শুভ উদ্ভোধন ও প্রথম দিনের কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) নানা আয়োজনে এই জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়। কর্মসূচি ও দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সবার অংশগ্রহনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জন সচেতনতার অংশ হিসেবে বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানারের সমন্নয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া -৩ ( সদর ও বিজয়নগর ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রৌফ, সদর উপজেলা ইউ এন ও মাহমুদা জাহান, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে র্যালি শেষে শহরের পাশে তিতাস নদী সংলগ্ন এন্ডারসন খালে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোঃ আবুসাইদের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথিসহ সবাই অংশগ্রহণ করে দিবসটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।