৮৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী জব্দ 

ব্রাহ্মণবাড়িয়া, 23 April 2026, 3 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৮৪ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী জব্দ করেছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় ভারতীয় উন্নতমানের শাড়ী জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত শাড়ীর আনুমানিক মূল্য ৮৪,৫৭,৫০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।