কসবায় জনতা ব্যাংক পিএলসি’র সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি সম্পাদন

ব্রাহ্মণবাড়িয়া, 6 September 2026, 2 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : জনতা ব্যাংক পিএলসি কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা শাখার সাথে উপজেলার খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরনিকা উচ্চ বিদাপীঠ, আজগর আলী দাখিল মাদ্রাসা ও চকচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র সাথে Janata Pay এর মাধ্যমে লেনদেনের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর সম্পাদিত হয়েছে।
সোমবার ৩১ আগস্ট দুপুরে ব্যাংক কার্যালয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগনের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি. এরিয়া অফিস ব্রাহ্মণবাড়িয়ার উপমহাব্যবস্থাপক শামীমা আক্তার। আরো উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মনসুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে জনতা ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন বলেন; জনতা পে হলো জনতা ব্যাংকের একটি সমন্বিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে। তিনি আরো জানান; এই চুক্তির ফলে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন এবং অন্যান্য ফি জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে “জনতা পে” এর মাধ্যমে যেকোন সময় অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ জানান; শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি অনলাইনে নেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। জনতা ব্যাংক পিএলসি. কসবা শাখা এ উদ্যোগকে সাড়া দেওয়ায় তাদের সাধুবাদ জানাই।