বিজয়নগর পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক 

ব্রাহ্মণবাড়িয়া, 10 December 2025, 134 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ – বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর আনুমানিক ২২:২৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ – বিজিবি) এর লক্ষীপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০১/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মনিপুর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় ইয়াবা-২,০৩৫ পিস এবং মদ-১৫ বোতল জব্দ করে। যার সিজার মূল্য- ৬,৩৩,০০০ টাকা।
একই দিন আনুমানিক ২২:৪০ ঘটিকায় সিংগারবিল বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৭/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার নোয়াবাদী মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা-২৪ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় গাঁজার সিজার মূল্য- ৮৪,০০০ টাকা।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ – বিজিবি) সর্বমোট ৭,১৭,০০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫- বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।