আখাউড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 14 August 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকায় গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৮ ( একশত আটানব্বই ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুজন মিয়া (৩০) ও মোঃ বাচ্চু মিয়া (৫৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি মোঃ সুজন মিয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের (পূর্ব পাড়ার ) নুর আলী মিয়ার বাড়ীর মোঃ নুর আলীর ছেলে এবং মোঃ বাচ্চু মিয়া হবিগঞ্জ জেলার সদর থানার সুলতানশী (খাদেম বাড়ির) মৃত ছাইন মোল্লার ছেলে। পুলিশের দেয়া তথ্য মতে,আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ০৩ঃ৩০ মিনিটের দিকে আখাউড়া থানার ৩নং মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারে ধরখার সিএনজি ষ্ট্যান্ডে তিন রাস্তার মোড়ে রাস্তার দক্ষিণে পাকা রাস্তার উপর আলামিন স্টোর নামের একটি দোকানের সামনে তল্লশী চালিয়ে উপরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন নাম্বার বিহীন লাল-কালো রংয়ের Apache মোটরসাইকেল, যাহার চেসিস নং-অস্পষ্ট, ইঞ্জিন নং-CIB5096373 সহ দুই মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করে এবং আটককৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে অদ্যই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।