আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে মৈত্রীস্তম্ভের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 13 August 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বাঙালির মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মিত্রবাহিনীর সকল সদস্যদের আত্মদানকে চিরস্মরণীয় ও জাগ্রত করে রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে নির্মিত করা হয়েছে দৃষ্টিনন্দন একটি “মৈত্রীস্তম্ভ “। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ এই দৃষ্টিনন্দন মৈত্রীস্তম্ভটির শুভ উদ্ভোধন করেন।

আশুগঞ্জ উপজেলার ঢাকা -সিলেট মহাসড়কের পাশে কামাউরা নামক এলাকায় এই মৈত্রীস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। মূলত একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই মৈত্রী স্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বিগত সরকারের আমলে উদ্যোগ নেওয়া এই মৈত্রীস্তম্ভটি নির্মাণে মোট ৭২ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ এটি উদ্ভোধনের পর মৈত্রীস্তম্ভসহ পুরো এলাকাটি ঘুরে দেখেন। এরপর এটি জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত হিসেবে ঘোষণা করেন। জনসাধারণের জন্য উন্মুক্ত করা এই মৈত্রীস্তম্ভটি পরিদর্শন করতে চাইলে দর্শনার্থীদের জন্য যথাক্রমে ২০ ও ৩০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। মৈত্রী স্তম্ভটি উদ্বোধন কালে এসময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে,আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার,আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,তথ্য অনুযায়ী মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সঙ্গে লড়াইয়ে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও তখন যোগ দিয়েছিলেন। এতে এই যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন সময়ে তাদের ১ হাজার ৬৬১ জন ভারতীয় সৈন্য নিহত হয় বলে জানা যায়।